বিএসটিআই’র অনুমোদনহীন কেক ও চকলেট বিক্রি করায় জরিমানা

Jul 4, 2026 - 03:50
Jul 4, 2026 - 03:51
 0  10
বিএসটিআই’র অনুমোদনহীন কেক ও চকলেট বিক্রি করায় জরিমানা
ছবিঃ মোঃ ওবায়দুল্লাহ, ফটো জার্নালিস্ট, রাজশাহী/ওভি

রাজশাহী, ৩০ জুন (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রবিবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী চকলেট ও লজেন্সবিক্রি করায় নগরীর অলোকার মোড় এলাকায় অবস্থিত মিঃ ব্রাইট কেক এন্ড পেস্ট্রি শপ প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online