বিএসটিআই অনুমোদনহীন বরফ উৎপাদনকারীকে জরিমানা

Oct 8, 2025 - 00:10
 0  72
বিএসটিআই অনুমোদনহীন বরফ উৎপাদনকারীকে জরিমানা
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ০৭ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসক্রিম’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য না থাকায় মোল্লাপাড়া এলাকায় অবস্থিত ডলফিন আইসক্রিম কারখানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত সততা পাকঘর কর্তৃক উৎপাদিত ‘আচার’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণের পূর্বে সকল প্রকার বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নতুবা বাজারজাতকরণ দৃষ্টিগোচর হলে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online