বাকৃবিতে আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন অনুষ্ঠিত

Apr 26, 2026 - 15:09
 0  61
বাকৃবিতে আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

​​ময়মনসিংহ, এপ্রিল (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) টেকসই কৃষি ও জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন২০২৬

শনিবার দিনব্যাপী এ সম্মেলন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির (বিএসএ) যৌথ আয়োজনে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই কৃষি ও জনস্বাস্থ্য শক্তিশালীকরণে পরিসংখ্যানের ভূমিকা। দিনব্যাপী সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশনে ৪০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা অনুষ্ঠিত হ 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, বিএসএ সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, বাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান এবং বিএসএ সাধারণ সম্পাদক ড. দীপঙ্কর রায়। 

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রমিজা বেগম।

এসময় বক্তারা আধুনিক কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন বিশেষত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং রোগব্যাধি বিশ্লেষণে ডেটা-নির্ভর পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, বর্তমান বিশ্বে পরিসংখ্যান শুধু গবেষণার বিষয় নয়; এটি নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। পরিসংখ্যান একটি বাস্তব চিত্র ও প্রবণতা তুলে ধরে, যা ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি, কারণ তথ্যের গুণমান ও বিশ্লেষণের ওপর ফলাফল নির্ভরশীল। 

তিনি আরও বলেন, পরিসংখ্যানের অপব্যবহার না করে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নীতিনির্ধারণ করতে হবে। কৃষি উৎপাদন পূর্বাভাস, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যখাতে রোগের বিস্তার বিশ্লেষণসব ক্ষেত্রেই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; এমনকি হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমেও এটি কার্যকরভাবে সহায়তা করেছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিসংখ্যান ছাড়া বিজ্ঞানে নতুন জ্ঞান সৃষ্টির সুযোগ সীমিত হয়ে পড়ে এবং গবেষণার বিশ্বাসযোগ্যতা ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করা যায় না। তিনি উল্লেখ করেন, তাঁর নিজস্ব গবেষণা অভিজ্ঞতায় লাইভস্টকের জিন বিশ্লেষণে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে হয়েছে, যা গণিত ও পরিসংখ্যানের গুরুত্বকে আরও সুস্পষ্ট করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online