নড়াইলে বিএনপি নেতা শ্যামল বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

Jan 15, 2026 - 05:43
 0  48
নড়াইলে বিএনপি নেতা শ্যামল বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১৪ জানুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রয়াত শ্যামল বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

কলোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রমথ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, কলোড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ পারভেজ, বিএনপি নেতা সুলতান মোল্যা, সরফরাজ, নড়াইল সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মধুমিতা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, প্রয়াত শ্যামলের স্ত্রী অর্পনা সাহাসহ অনেকে।
প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রয়াত শ্যামল বিশ্বাস ছিলেন বিএনপির নিবেদিত কর্মী। শ্যামলের মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা শোকাহত। শ্যামলের স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের সদস্যদের দেখভালের কথা বলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online