গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

Apr 24, 2026 - 23:05
 0  47
গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), এপ্রিল (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় - এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয় এবং মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামউপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online