এসপিডি হার্টব্যার্গের নতুন কমিটিঃ আব্দুল হাই সভাপতি নির্বাচিত
বন, ২০ মার্চ
সাবেক ডয়চে ভেলে (ডিডব্লিউ) সাংবাদিক ডঃ আব্দুল হাই এসপিডি হার্টব্যার্গের সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বন ইন্টিগ্রেশন কাউন্সিলের সাবেক সভাপতি বিনাস ওজতোপ্রাক।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় দলীয় প্রতিনিধিরা এক বছরের জন্য ৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেছেন। কোষাধ্যক্ষ ক্রিস্টোফ উঙ্গার একই পদে পুনরায় নির্বাচিত হন। কমিটিতে থাকা অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন থেইম আল-জুবাইদি, জারা রিডেল এবং হেলমুট থেইলার।
ডঃ আব্দুল হাই বন সিটি কাউন্সিলের বিজ্ঞান, ইউরোপ ও আন্তর্জাতিক কমিটির একজন বিশেষজ্ঞ সদস্য। ইউএস ন্যাশনাল প্রেস ফাউন্ডেশন ফেলো এবং প্রিন্ট ম্যাগাজিন সীমান্ত-এর সম্পাদনা পরিষদের প্রধান ড. আব্দুল হাই এই গুরুত্বপূর্ণ পদে তাঁকে নির্বাচিত করার জন্য দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ডঃ আব্দুল হাই ২০০৯ সাল থেকে বন-এ বসবাস করছেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নাগরিক কর্মকাণ্ডে জড়িত আছেন। তিনি ২০২০ সাল থেকে এসপিডি-র সাথে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি প্রায় এক দশক ধরে ডিডব্লিউ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএসএস), দ্য ডেইলি স্টার এবং দ্য নিউ নেশন-এ কাজ করেছেন। তিনি আরও দুজন সহকর্মীর সাথে ২০১৬ সালে বার্লিন থেকে হোস্টরাইটার মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন।
ডঃ হাই ২০১৭ সাল থেকে পাঁচ বছর ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক এনআরডব্লিউ-এর সাথে কাজ করছেন। দারিদ্র্য বিমোচন কৌশল বিষয়ক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি ২০০৭ সালে পানোস ফেলোশিপ এবং পানোস সাউথ এশিয়া পদক অর্জন করেন। উন্নয়ন খাতে তিনি লাইফ লার্নিং ডেভেলপমেন্ট ই.ভি., আফ্রিদাত ইনোভেশন ইউজি, বাসুগ ডায়াসপোরা অ্যান্ড ডেভেলপমেন্ট, বিএনএনআরসি, সিসিডি এবং পানোস সাউথ এশিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
What's Your Reaction?

