সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মদ জব্দ

Jan 3, 2026 - 21:51
 0  62
সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মদ জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩বিজিবি)।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ০৫টা থেকে সকাল ০৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৬৬ বোতল মদ ও ১১টি গরু জব্দ করা হয়।
অধিনায়ক জানা, ফতেপুর বিওপি থেকে টহলদল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া রঘুনাথপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাসুদপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি থেকে সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি থেকে টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এদিকে, এর আগে ৩১ ডিসেম্বর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫৩ বিজিবি ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online