সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ 

Jun 29, 2026 - 23:05
 0  7
সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ 
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের বিএসএফের প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চৌকা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালালে বিজিবির টহলদল ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। তাদের কঠোর অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত পিলার ১৭৮/৩-এস সংলগ্ন সুখদেবপুর এলাকায় বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এর মাধ্যমে পুশইনের প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রতিহত করা সম্ভব হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি সকল প্রকার পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online