বকসি ইকবালের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়
লন্ডন, ১০ সেপ্টেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার প্রধান সম্পাদক, প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যা ও বিলেতের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক, সুধীজনদের সাথে মতবিনিময় ও প্রীতিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পূর্ব লন্ডনের মনোয়ার হোসেন ব্যাীরিস্টার চেম্বার হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় এ প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক আসমা মতিন। লন্ডনের এ বৈঠকে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যাামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪ সহকারী সম্পাদক সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ান এর এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের যুক্তরাজ্য প্রতিনিধি এ রহমান অলি, আই ওন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপ এর রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার মোহাম্মদ কবিরুল ইসলাম, চ্যা নেল টিএস সম্পাদক সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪ এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসীরা দেশে যাওয়ার পর ঢাকা বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর সহ অন্যা ন্য বিমানবন্দরে প্রবাসী হয়রানী বন্ধের জোর দাবী জানান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন টু সিলেট অন্যা ন্য। বিমান সংস্থার বিমান চলাচলের সুযোগ করে দেওয়ার জন্যস সরকারের সুদৃষ্টি কামনা করেন।
বক্তারা আরো বলেন প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের মতো সাংবাদিকরা দেশে এসব বিষয়ে প্রবাসীদের নির্যাতনে কথা, সাংবাদিক নিপিড়নের কথা, তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লেখনিতে তুলে আনার আহ্বান জানান। প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মতবিনিময় সভার প্রধান অতিথি সাংবাদিক বকশী ঈকবাল আহমদ তাঁর বক্তব্যে প্রবাসী সাংবাদিকদের দেশের সাথে সন্বয় সাধনের উপর জোর দেন।
সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বকসি ইকবাল আহমদকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
What's Your Reaction?

