চাঁপাইনবাবগঞ্জে নেশা ট্যাবলেট জব্দ: সীমান্তে কড়া নজরদারি
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত দিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, উপজেলার গোপালপুর গ্রামের পথ দিয়ে মোটর সাইকেলযোগে দুইজন সন্দেহভাজন ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের থামার সংকেত দেয়। এসময় তারা দ্রুত মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে ৪৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ওষুধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে এর ব্যবহার বেড়েছে বলে জানায় বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি বলেন, “সীমান্ত এলাকায় যে কোন অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?

