গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন 

Jul 14, 2026 - 00:11
 0  9
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন 
ছবিঃ প্রতিনিধি/ওভি

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে সোমবার উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। 

প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম।

বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলি আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরননেসা বাবলি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online