গোমস্তাপুরে একাত্তরের গণহত্যা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 

Mar 29, 2026 - 19:59
 0  46
গোমস্তাপুরে একাত্তরের গণহত্যা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৮ মার্চ (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, অফিসার ইনচার্জ গোমস্তাপুর  আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি  দপ্তরের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী। আলোচনা শেষে গণহত্যায় শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online