গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত 

Mar 30, 2026 - 01:59
 0  50
গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত 
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৮ মার্চ (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে 

বাংগাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজনে শনিবার বাংগাবাড়ি বাজারে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাংগাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা ডঃ আব্দুল গনি, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালআব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন, যারা মাদকদ্রব্য বিক্রি করছেন তারা ভালো হয়ে যান নইলে বাংগাবাড়ির সর্বস্তরের জনগণ মাদক নির্মূলে প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online