সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল চোরাচালান রুখে দিল বিজিবি

Nov 18, 2025 - 04:12
 0  45
সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল চোরাচালান রুখে দিল বিজিবি
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ৫৯ বিজিবির সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় এক কিলোমিটার ভেতরেচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায়চোরাকারবারীরা ফেন্সিডিল মজুদ করে রেখেছিল।

রবিবার রাত আনুমানিক ২৩:৪০ ঘটিকায় বিশেষ একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের ক্যারেট থেকে বস্তাবন্দি অবস্থায় মোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online