মুক্তিযুদ্ধে নড়াইল হানাদার মুক্ত দিবস ১০ ডিসেম্বর

Dec 11, 2025 - 02:40
 0  42
মুক্তিযুদ্ধে নড়াইল হানাদার মুক্ত দিবস ১০ ডিসেম্বর
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১০ ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মভূমি নড়াইল জেলা হানাদার মুক্ত দিবস ১০ ডিসেম্বর।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল থেকে পাকবাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। এদিনে নড়াইল শত্রু মুক্ত হয়। ২৪ নভেম্বর কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া থানা মুক্ত হওয়ার পরে ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে নড়াইলে পাকবাহিনীর ওপর আক্রমণ শুরু করেন।
১০ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমূল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান সারেন্ডার সারেন্ডারচিৎকার শুরু করেন। এরপর বেলুচ কালা খান ২২ জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করে।
১৪ ডিসেম্বর মেজর মঞ্জুর নড়াইলে আসেন এবং মুক্তিপাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বুধবার নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online