ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার
নড়াইল, ০৯ ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইল সদরের বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেদি বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে। সোমবার দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন জানান, রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।
What's Your Reaction?

