ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

May 16, 2026 - 09:57
 0  39
ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।
সোমবার বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার, জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো: এনামুল আহমেদ৷

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online