বাকৃবিতে পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধন 

May 12, 2026 - 20:43
 0  60
বাকৃবিতে পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধন 
ছবিঃ প্রতিনিধি/ওভি

​​ময়মনসিংহ, মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশুপালন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৮৩ জন শিক্ষার্থী ২২তম ইন্টার্নশীপ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে ২০ জন শিক্ষার্থী জাপান, নেপাল, জার্মানিসহ পাঁচ দেশে ইন্টার্নশীপের সুযোগ পাচ্ছেন। আগামী ২৪ মে থেকে দেশের বিভিন্ন উপজেলা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম শুরু করবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ডঃ মো রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউজিসি সদস্য অধ্যাপক ড. এস. ডি চৌধুরী, পশুপালন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজমুল হাসান, পল্লী উন্নয়ন একাডেমির (বগুড়া) পরিচালক ড. মাকসুদ আলম খান, সিপি বাংলাদেশের ডিপার্টমেন্ট ম্যানেজার আনিসুর রহমান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশীপ প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বং ইন্টার্নশীপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্রত উপাচার্য অধ্যাপক ডঃ জি এম মুজিবর রহমান বলেন, ইন্টার্নশীপ আসলে জীবনের নতুন দিক। ক্লাসরুমের পরিবেশের তুলনায় উপজেলা ও ইন্ডাস্ট্রির পরিবেশ পুরোপুরি ভিন্ন। ইন্টার্নশীপের  পুরো প্রোগ্রামই শিক্ষণীয়, এটি ব্যাপক জ্ঞানার্জনের জায়গা। তাই সবসময় সিরিয়াস হতে হবে, শেখার আগ্রহ ও সবার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবারের ইন্টার্নশীপের পরিকল্পনা অত্যন্ত পরিকল্পিত, যা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online