টাস্কফোর্স অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Mar 6, 2026 - 12:41
 0  89
টাস্কফোর্স অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও নগদ অর্থসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সদর মডেল থানার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) এবং তার স্ত্রী মোসা: বেবী বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ মিলিলিটার ফেন্সিডিল এবং বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের ১ লাখ ২০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online