চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবানো অবস্থায় ভারতীয় মদ জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় পুকুরে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে একটি পুকুরে চোরাচালানের উদ্দেশ্যে মদ লুকানো হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি বস্তার মধ্যে লুকানো ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোন ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
What's Your Reaction?

