খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Nov 30, 2025 - 08:15
 0  39
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ বাদ নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আলেম-ওলামা, মুসল্লিসহ দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ বিএনপির চেয়ারপারসনকে দ্রুত সুস্থতা দান করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online