কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আতিকুলের ঈদ উপহার বিতরণ

May 30, 2026 - 05:33
 0  23
কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আতিকুলের ঈদ উপহার বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২৭ মে (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে ৪০০ সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম মঙ্গলবার নড়াইল-ঢাকা মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ড খেলার মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে রয়েছে সেমাই, চিনি, ১০ কেজি চাল, তেল, আলু, পেয়াজ ও রসুন।

উপহার সামগ্রী পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষেরা। ঈদের আগে এমন মানবিক কাজের প্রশংসা করেন উপকারভোগীরা।

এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কালিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ নওশের আলী, হোমিও চিকিৎসক ইব্রাহিম শিকদার, সরদার শামীম আহমেদ, আব্দুর রহিম, কায়েস আহমেদ ইসহাক, মোহাম্মদ তাফহিমসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online