৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী: সীমান্ত সুরক্ষায় এক দশকের সাফল্য

Dec 5, 2025 - 17:51
 0  58
৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী: সীমান্ত সুরক্ষায় এক দশকের সাফল্য
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অঞ্চলে নিরাপত্তা রক্ষায়  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) দশ বছর পূর্ণ করলো।

এক দশকের এই পথচলায় সীমান্ত রক্ষায় অনন্য ভূমিকা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ থেকে শুরু করে জনসেবামুখী নানা কার্যক্রম সবকিছুই এই ব্যাটালিয়নকে করে তুলেছে দেশের সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ একটি শক্তি।

বুধবার সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও প্রতিভোজের।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ এবং পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম।

এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online