২৪ অক্টোবর পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা 

Oct 23, 2024 - 02:41
 0  297
২৪ অক্টোবর পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৪ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে পরীক্ষা চলমান থাকবে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটি ২০২৩-২০২৪ এর  সদস্য-সচিব অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক নোটিশে উক্ত তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ২৪ তারিখের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online