নড়াইলে নবাগত পুলিশ সুপার শিকদারের দায়িত্ব গ্রহণ

Dec 3, 2025 - 03:51
 0  53
নড়াইলে নবাগত পুলিশ সুপার শিকদারের দায়িত্ব গ্রহণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ৩০ নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-মামুন শিকদার।

রোববার ডিস্ট্রিক্ট পুলিশ নড়াইলফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়। নড়াইলে যোগদানকালে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

শনিবার নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার ছিলেন। এদিকে, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামকে পঞ্চগড় জেলায় পদায়ন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online