ক্লিনিকের সিএইচসিপি সাংবাদিক পত্নী বিপাশা ট্রাকচাপায় নিহত

Jun 27, 2026 - 23:36
 0  6
ক্লিনিকের সিএইচসিপি সাংবাদিক পত্নী বিপাশা ট্রাকচাপায় নিহত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, জুন (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা হাসান বিপাশা (৩২)।

বুধবার বিকেলে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওইদিন (বুধবার) সকালে ভ্যানযোগে কর্মস্থলে যাওয়ার পথে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কে কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে বিপাশাকে ট্রাকচাপা দেয়।

বিপাশা নড়াইলের সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তারা লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় বসবাস করতেন।

নিহত বিপাশার পরিবার ও স্বজনেরা জানান, প্রতিদিনের মতো বুধবারও লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে ভ্যানটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

গুরুতর আহত বিপাশাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি হাবিল হোসেন জানান, ট্রাকচাপায় আমেনা হাসান বিপাশা নিহত হয়েছেন। তবে, ট্রাকটিকে জব্দ করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, দীপ্ত টিভি ও আজকের পত্রিকার সাবেক নড়াইল জেলা প্রতিনিধি তানভীর আহমেদ রুবেলের স্ত্রী আমেনা হাসান বিপাশা নিহতের ঘটনায় সাংবাদিকদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। রুবেল-বিপাশা দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নড়াইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online