আমচাষী, বাব্যসায়ি ও আড়ৎদার সমিতির মতবিনিময় সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ৫ জুন (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - আমচাষী, বাব্যসায়ি ও আম আড়ৎদার সমিতির সকলকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে মঙ্গলবার।
উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রাধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার সাকলাইন হোসেন, ফার্ম এর্গো এর উদ্যোক্তা রফিকুল ইসলাম, আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আম চাষী সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, রহনপুর ষ্টেশন বাব্যসায়ি সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জাম বাবু, আম চাষী মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ প্রমুখ।
What's Your Reaction?

